আমার কবিতার নাম,

বাবা আমার পরশ পাথর

কলমে- আমি নিজেই, 



★আমার আধোঁ- আধোঁ বলতে শেখা, ভাঙ্গা  প্রথম শব্দের  মানুষটার নামই হচ্ছে বাবা।

★আমার হাটি হাটি পাঁ- পাঁ করে হাটাতে শেখার সময় ভরসার সেই কনিষ্ঠা আঙ্গুলটার নামই বাবা,।

★বাবা মানে নির্ভয় এক ঝলমলে সোনালী সকাল 

★বাবা মানে জীবন  আকাশে  শিমুল তুলোর মতো কমল এক খন্ড অদৃশ্য  মেঘের ছায়া,

★বাবা মানে নিরমল  ,এক আকাশ ভরা তারা। আমি আছি ভয় কিসের  খোকা,।

★ বাবা মানে আমার আর্দশের তাঁজ, স্নেহের সুতায়া গাঁথা মনি মুক্তির মালা,

★ বাবা মানে হাজার আবদারের ডাক বাক্স,কিংবা

সব ইচ্ছা পূরনের দৈত্য

★ বাবা মানে পৃথিবীর শ্রেষ্ট ভালোবাসার চাদর।

★বাবা মানে সন্ধে বেলায় বুক পকেটের খুব কাছে জড়িয়ে ধরার  জন্য অপেক্ষার প্রহর,,,

★আর মা কে বার বার  প্রশ্ন করে বিরক্ত করে মাতোআরা এক ঘর,

কখন  ফিরবে বাবা....?

★ এমনি করে আনন্দে লুটোপুটি  হতাম শতো  সন্ধা প্রহর.

★বাবার ক্লান্তি মাখা মায়াবী অধর পানে যখনি তাকাই ঠিক তখনি  হৃদ-পৃন্ডের খুব কাছে বয়ে যায় অনাবিল প্রশান্তির নহর. 

★বিধাতার কাছে হাত জোর দোআ করি হে-দোয়াময়,

বেছে থাকুক  আমার বাবা,নামক  সেই স্নের পরশ  পাথর....শতো.....হাজার. হাজার বছর.....

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ